শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নিয়ে 'নবীনবরণ -২০২৫' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ নবীনবরণ সম্পন্ন হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নিয়ে 'নবীনবরণ -২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ নবীনবরণ সম্পন্ন হয়।

এসময় ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুর ইসলাম, ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনজামুল হক সজল, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। প্রায় তিনশতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

এসময় নবীনদের নিয়ে ব্রেইন গেমের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও পূর্বে অনুষ্ঠিত নিউরন চ্যালেঞ্জেরও পুরস্কার বিতরণ করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাকিব বলেন, 'আজকের এই নবীনবরণ শুধু একটি ইভেন্ট নয়—এটি আমাদের বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়। এখানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ—নতুন ভাবনা, নতুন কৌতূহল, নতুন আবিষ্কারের সাহস নিয়ে। তোমাদের একটাই পরিচয়—তোমরা সবাই জ্ঞান–তৃষ্ণার পথযাত্রী। সায়েন্স ক্লাব সেই পথকে আরও সুসংগঠিত, প্রেরণাদায়ী এবং গবেষণামুখী করে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়; এটি প্রশ্ন করার অভ্যাস, বুঝতে চাওয়ার সাহস, আর বিশ্বকে দেখার অন্যরকম দৃষ্টিভঙ্গি।'

ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এবারের ফ্রেশারস রিসেপশন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রেকর্ডসংখ্যক—৩১০ জনের বেশি শিক্ষার্থী নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, যা আমাদের কার্যক্রমের প্রতি শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। নবীন সদস্যদের অংশগ্রহণ ক্লাবকে আরও গতিশীল ও উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। আমরা শিক্ষার্থীদের একাডেমিক ও সৃজনশীল দক্ষতা বিকাশে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর