শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ড সেবা প্রদানে মালদ্বীপের দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশ হাইকমিশন

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি কাফু অ্যাটলের থুলুসধু দ্বীপ সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ সফরের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি কাফু অ্যাটলের থুলুসধু দ্বীপ সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ সফরের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা।

সোমবার (২২ জুন) দ্বীপে পৌঁছানোর পর থুলুসধু কাউন্সিল এবং উইমেনস ডেভেলপমেন্ট কমিটি (ডব্লিউডিসি)-এর পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। সফরকালে হাইকমিশনার থুলুসধু কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আইনগত বিষয়াদি, তাদের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

থুলুসধু দ্বীপ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট দ্বীপের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি কর্মীরা তাদের পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

হাইকমিশনার দ্বীপ কাউন্সিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, থুলুসধুতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেই অবদান রাখছেন না, বরং তাদের কষ্টার্জিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রবাসীরা দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে মানবিক ও অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় প্রবাসীদের স্বাস্থ্যসেবা, আইনগত সচেতনতা, সামাজিক সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবাসমূহে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি। হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো সমস্যার ক্ষেত্রে দ্রুত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

উভয় পক্ষই দ্বীপের টেকসই উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে যৌথ প্রকল্প, সচেতনতামূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক উন্নয়ন কর্মসূচি এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করে। হাইকমিশনার এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন দ্বীপে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা হয়। সেবাগ্রহণকারীরা এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিনিধি দল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে, যেখানে তারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

প্রবাসীদের মধ্যে খেলাধুলা, সামাজিক সম্প্রীতি ও সুস্থ জীবনধারা উৎসাহিত করার লক্ষ্যে হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সফরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অংশ। তাদের পরিশ্রম, ত্যাগ ও অবদান বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তাদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন সর্বদা প্রবাসীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও আন্তরিকতা, মানবিকতা ও দায়বদ্ধতার সঙ্গে তাদের সেবা প্রদান করে যাবে।”

সফরটি অত্যন্ত আন্তরিক, উষ্ণ ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়। এটি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় পক্ষের অভিন্ন অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

আবদুল্লাহ কাদের/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর