শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে ফের তিন জাহাজে হামলা; একটিতে আগুন

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজে অবস্থান করছেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি সূত্র জানায়, জাহাজটির সব কর্মী নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

বুধবার (১১ মার্চ) এসব ঘটনায় একটি জাহাজে আগুন ধরে গেলে বেশিরভাগ নাবিককে সরিয়ে নিতে হয়।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, ওমান উপকূলের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ুরি নারি’ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজে অবস্থান করছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি সূত্র জানায়, জাহাজটির সব কর্মী নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে।

এ ছাড়া দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর–পশ্চিমে তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ারেও হামলার ঘটনা ঘটে। ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির সব কর্মী নিরাপদ রয়েছেন।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর এই পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সর্বশেষ হামলার পর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত এই পথে অন্তত ১৪টি জাহাজ হামলার শিকার হয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর