শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে জ্বালানি জাহাজের নিরাপত্তায় ঢাকার কাছে তথ্য চেয়েছে তেহরান

সূত্র জানায়, এই প্রেক্ষাপটে তেহরান বাংলাদেশের কেনা জ্বালানিচালানের বিস্তারিত তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। একদিনের মধ্যে, বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব তথ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশগামী ছয়টি জাহাজের বিস্তারিত বিবরণ। এদের মধ্যে প্রায় ৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রায় ৭৯ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে উদ্ভূত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশেষ উদ্যোগ নিয়েছে। হরমুজ প্রণালির মাধ্যমে আসা জ্বালানি জাহাজগুলো যাতে নিরাপদে বাংলাদেশ পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চেয়েছে ঢাকা।

সূত্র জানায়, এই প্রেক্ষাপটে তেহরান বাংলাদেশের কেনা জ্বালানিচালানের বিস্তারিত তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। একদিনের মধ্যে, বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব তথ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

তালিকায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশগামী ছয়টি জাহাজের বিস্তারিত বিবরণ। এদের মধ্যে প্রায় ৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রায় ৭৯ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে।

প্রদানকৃত তথ্যের মধ্যে রয়েছে—জাহাজের লোডিংয়ের নির্দিষ্ট তারিখ, কার্গোর ধারণক্ষমতা, লোডিং বন্দর বা উৎস, এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) শনাক্তকরণ নম্বর। তালিকা অনুযায়ী ছয়টি জাহাজের মধ্যে পাঁচটি এলএনজি কাতার থেকে এবং একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে।

ভৌগোলিক ও কৌশলগত কারণে এই জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্যতম বিঘ্নও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে—এমন উদ্বেগ থেকেই ঢাকা ইরানের সঙ্গে সমন্বয় করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর