বিক্ষোভ মিছিলের একপর্যায়ে নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, 'আমরা আল্লাহর কসম করে বলতেছি,হাদি ভাই একা নয়, আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা কবো।এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে।'
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী জাফর বলেন, 'ওসমান হাদি শুধু একটি নাম নয়,ওসমান হাদি মানে বাংলাদেশ। আমরা বিশ্বাস রাখি, হাদি ভাই আমাদের মাঝে অতিদ্রুত ফিরে আসবে।নতুন বাংলাদেশের নেতৃত্ব হাদি ভাইয়েরাই দিবে ইনশাআল্লাহ।'
বিক্ষোভের শেষ পর্যায়ে শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুস্তবা ফয়সাল নাঈম বলেন, '২৪শের জুলাই বিপ্লবের পর আমরা আওয়ামী লীগের বর্বরোচিত কাজের সঠিক বিচার করতে পারি নাই,আজ হাদি ভাইয়ের রক্ত ঝরার মধ্যে দিয়ে তারই মাসুল দিতে হচ্ছে।'
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।