ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, শহিদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার এক অকুতোভয় যোদ্ধা ছিলেন।
তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।