ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে জানাজা দুপুর আড়াইটায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।
এ ছাড়া পোস্টে জানাজায় অংশ নিতে আসা সবার প্রতি সতর্কতা জানিয়ে বলা হয়, কেউ যেন কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনেন। একই সঙ্গে অবগতির জন্য জানানো হয়, সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।