শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘গুপ্ত তোর ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবে না’, ‘জামাতশিবির, জামাতশিবির; গুপ্ত, গুপ্ত’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক বলেন, “আমরা ঘর থেকে বের হয়েছিলাম হাসিনার পতনের জন্য এবং আমাদের মাকে মুক্ত করার জন্য। জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয়, তাহলে হয় আমরা মারব, নয় আমরা মরব। হয় আমরা ফাঁসির কাঠে ঝুলব, নয় গুপ্ত শিবিরদের আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।”

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “গুপ্তদের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত আছে। আমরা অনেক ক্ষমা করেছি, আর ক্ষমা করব না। আপনারা ভালো না হলে আপনাদের ফয়সালা রাজপথেই হবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “২০১৪ সালে ছাত্রলীগ আমার ওপর যে গুলিবর্ষণ করেছিল, তখন মারা গেলে এত দিনে আমার কবরের মাটিও সমান হয়ে যেত। গুপ্ত বাহিনীকে ২০১৪ সালের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশে আর দেখা যায়নি। এই গুপ্ত বাহিনী নামে-বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবই করব। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা আমরা করবই করব। এমন কোনো শক্তি নেই, তাদের বাঁচাবে।”

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে ছাত্রদল ব্যবস্থা নেবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ও সভাপতি রাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিতে হবে। আমরা অনেক ধৈর্য ধরেছি।”

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে রাজনীতি করবেন না। আপনাদের কর্মীদের থামান, নয়তো কালকে থেকে পরিস্থিতি খারাপ হবে। প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর ও ভিসি স্যার ব্যবস্থা না নিলে কালকে থেকে ছাত্রদল ব্যবস্থা নেবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর