পুলিশ জানায়, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় একের পর এক সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,' কুয়াশার কারণেই এই বড় দুর্ঘটনা ঘটেছে। আহত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কেউ গুরুতরভাবে আহত নন। যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।'
এদিকে মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, 'দুর্ঘটনার পরপরই ১২টির বেশি দমকল ইউনিট ও ১৪টির বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের সিএইচসি বলদেব ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।'
এর একদিন আগেই সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে প্রায় ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনায় শীতকালে কুয়াশাজনিত ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।