গাজা উপত্যকার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে এ অভিযানটি পরিচালনা করে। এতে টানেলের অবকাঠামোও ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 'রাফাহ এলাকায় ভূগর্ভস্থ টানেলের রুটগুলো ধ্বংস করা এবং সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।'
গাজা উপত্যকার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে এ অভিযানটি পরিচালনা করে। এতে টানেলের অবকাঠামোও ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 'রাফাহ এলাকায় ভূগর্ভস্থ টানেলের রুটগুলো ধ্বংস করা এবং সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।'
এর আগে, শনিবার (২৯ নভেম্বর) চারজন হামাস যোদ্ধাকে টানেল থেকে বের হওয়ার সময় হত্যা করা হয়।
পশ্চিমা ও মধ্যস্থতাকারী দেশগুলোর সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিষয়ে আলোচনা চলছে। এ ঘটনায় হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলকে নিরাপদ পথের অনুমতি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছে। এবারই প্রথমবারের মতো হামাস প্রকাশ্যে এ ধরনের পরিস্থিতি স্বীকার করেছে।
গত ৪০ দিন ধরে ইসরায়েলি সেনারা রাফাহের চারপাশে অভিযানকে কেন্দ্রীভূত করে ফেলেছে। তারা জানিয়েছে, 'এ অভিযান আমাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্য পূরণের অংশ।'