শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না- হাসনাতকে স্পিকার

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ ত্যাগ করেন।ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।”

A
Admin
২৫ জুলাই, ২০২৬
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।”

বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংশোধনীর প্রতিবাদ জানান। এতে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বক্তব্য দিতে গিয়ে বর্তমান সংসদকে অতীতের তুলনায় বেশি সুশৃঙ্খল ও কার্যকর বলে উল্লেখ করেন। বক্তব্য চলাকালে হাসনাত আবদুল্লাহ হইচই করলে স্পিকার বলেন, “দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।”

বিল পাসের পর নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করে ছলচাতুরীর মাধ্যমে সংশোধনী এনে বিলটি পাস করা হয়েছে। জবাবে আইনমন্ত্রী বলেন, সংশোধনী বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়; প্রয়োজনে ভবিষ্যতে সংশোধন করা যেতে পারে।

শেষ পর্যন্ত সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান-এর আনা তিনটি সংশোধনী গৃহীত হয় এবং কণ্ঠভোটে বিলটি পাস হয়। সংশোধনীগুলোর মাধ্যমে—সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে জাদুঘরের পর্ষদের সভাপতি করার বিধান, সরকারকে জনস্বার্থে সদস্য অপসারণের ক্ষমতা ও সভাপতির মেয়াদসংক্রান্ত ধারা বাতিল। এই পরিবর্তনগুলোকে কেন্দ্র করেই বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর