শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এসএসসি পরীক্ষায় আবারও ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’!

নীতিমালা অনুযায়ী, কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও যদি পরীক্ষার হলে শৃঙ্খলাভঙ্গ—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা অসদুপায় অবলম্বনের মতো আচরণ—পরিলক্ষিত হয়, তাহলে দায়িত্বরত পরিদর্শক তাকে ‘সাইলেন্ট এক্সপেল’ করতে পারবেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিষয়টি বুঝতে পারবেন না; তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুনরায় চালু করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার ব্যবস্থা। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।
 
নীতিমালা অনুযায়ী, কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও যদি পরীক্ষার হলে শৃঙ্খলাভঙ্গ—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা অসদুপায় অবলম্বনের মতো আচরণ—পরিলক্ষিত হয়, তাহলে দায়িত্বরত পরিদর্শক তাকে ‘সাইলেন্ট এক্সপেল’ করতে পারবেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিষয়টি বুঝতে পারবেন না; তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হবে।
 
নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ অক্ষত রেখে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ড নির্ধারিত গোপনীয় ফরম পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওই উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে প্যাকেটের ওপর লাল কালি দিয়ে ‘রিপোর্টেড’ লিখে অন্যান্য উত্তরপত্র থেকে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
 
এছাড়া, নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। তবে পরবর্তী সব বিষয়ের পরীক্ষায় তাদের উত্তরপত্র একইভাবে পৃথক প্যাকেটে সংরক্ষণ করে প্রতিবেদনসহ জমা দিতে হবে, যেখানে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখ থাকবে।
 
সম্পূর্ণ নীতিমালা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর