শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এসেনশিয়াল ড্রাগসের এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাজানো টেন্ডার, বিভিন্ন ক্রয়ে অনিয়ম এবং কোটি কোটি টাকা পাচারের অভিযোগে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সাজানো টেন্ডার, বিভিন্ন ক্রয়ে অনিয়ম এবং কোটি কোটি টাকা পাচারের অভিযোগে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সামাদ মৃধার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানে ইডিসিএলের বিভিন্ন ক্রয়ে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন তথ্যও তদন্তে পাওয়া গেছে। তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা মত দেন।

এ অবস্থায় অনুসন্ধানের স্বার্থে সামাদ মৃধার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদক সূত্র আরও জানায়, হরমোনাল ওষুধের কাঁচামাল ‘ডেসোগেস্টরেল ইউএসপি’ ক্রয়ের নামে সাজানো টেন্ডার, সিন্ডিকেট এবং মিথ্যা প্রতিযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এ অভিযোগের সঙ্গে মার্ক অ্যালারাইজ ইন্টারন্যাশনাল এবং রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনালের নামও উঠে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর