শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এনইআইআর চালুর পর ক্লোন ফোনের ভয়াবহ চিত্র, এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ ডিভাইস

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

এনইআইআর (National Equipment Identity Register) চালুর পর দেশে ‘ক্লোন’ ও নকল মোবাইল ফোনের বিস্তার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মাত্র একটি আইএমইআই (IMEI) নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন ও ডিভাইস।

শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, দেশের মোবাইল নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া ও অস্বাভাবিক IMEI নম্বর সক্রিয় রয়েছে। এর মধ্যে রয়েছে— 1111111111111, 0000000000000, 9999999999999-এর মতো সহজ ও পুনরাবৃত্ত প্যাটার্নের নম্বর। তবে এই মুহূর্তে এসব IMEI ব্লক করা হচ্ছে না। জনজীবনে যাতে হঠাৎ করে অসুবিধা তৈরি না হয়, সে জন্য এসব ডিভাইস ‘গ্রে’ হিসেবে ট্যাগ করা হবে, বন্ধ করা হবে না।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, লাখ লাখ নাগরিক নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন, যেগুলোর রেডিয়েশন টেস্ট, SAR (Specific Absorption Rate) টেস্টসহ প্রয়োজনীয় কোনো নিরাপত্তা যাচাই কখনোই হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কেই এসব ফোন ব্যাপকভাবে সচল রয়েছে।

বিগত ১০ বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শুধু একটি IMEI নম্বর 99999999999999 ব্যবহার করে (Document ID + MSISDN + IMEI-এর বিভিন্ন কম্বিনেশনে) মোট ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এসবের মধ্যে স্মার্টফোন ছাড়াও বিভিন্ন IoT ডিভাইস থাকতে পারে। তবে মোবাইল অপারেটররা বর্তমানে মোবাইল ফোন, সিম-সংযুক্ত ডিভাইস ও IoT ডিভাইসের IMEI আলাদাভাবে শনাক্ত করতে পারে না। যেমন— CCTV বা অনুরূপ ডিভাইস একই IMEI নম্বরে আনা হয়ে থাকতে পারে। এ কারণে বৈধভাবে আমদানি করা IoT ডিভাইস আলাদা করে ট্যাগ করার কাজ শুরু হয়েছে।

শীর্ষ কয়েকটি IMEI বিশ্লেষণে আরও ভয়াবহ চিত্র উঠে আসে। উদাহরণ হিসেবে-440015202000 নম্বরের IMEI-তে রয়েছে প্রায় ১৯ লাখ ডিভাইস, 35227301738634 নম্বরে সাড়ে ১৭ লাখ, 35275101952326 নম্বরে সোয়া ১৫ লাখ, এবং মাত্র এক ডিজিটের শূন্য (0) IMEI নম্বরে রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি ডিভাইস।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমরা ধারণা করেছিলাম দেশে ক্লোন ও নকল ফোনের সমস্যা আছে, কিন্তু ভয়াবহতা যে এত গভীর—তা আগে বুঝতে পারিনি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে—দেশে সংঘটিত ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। পাশাপাশি বিটিআরসি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সংঘটিত e-KYC জালিয়াতির ৮৫ শতাংশই হয়েছে অবৈধ বা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে।

এ ছাড়া ২০২৩ সালে দেশে প্রায় ১৮ লাখ মোবাইল ফোন চুরির রিপোর্ট হয়েছে, যদিও রিপোর্ট না হওয়া ফোনের সংখ্যা আরও কয়েক লাখ হতে পারে। এসব চুরি হওয়া ফোনের বড় একটি অংশই আর উদ্ধার করা যায়নি।

তার মতে, বাংলাদেশের নাগরিকদের কাছে ‘আন-অফিশিয়াল নতুন ফোন’ নামে নকল ও ক্লোন ফোন বিক্রি করা হয়েছে—এ ধরনের প্রতারণা অভাবনীয় ও নজিরবিহীন। এই অবৈধ চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর