শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি প্রধানদেরও বদলির সুযোগ, নতুন নীতিমালা জারি

মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করে। বর্তমানে সারা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, যেখানে কর্মরত আছেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী। এসব প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এতে শিক্ষকদের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদেরও বদলির সুযোগ রাখা হয়েছে, যা আগে ছিল না।

বুধবার জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’–এ এ বিধান অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান নীতিমালায় স্বাক্ষর করেন। এর আগে এ বিষয়ে আরও তিনবার নীতিমালা জারি করা হয়েছিল।

মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করে। বর্তমানে সারা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, যেখানে কর্মরত আছেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী। এসব প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে।

নীতিমালা অনুযায়ী, শূন্যপদের বিপরীতে প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে বদলির আবেদন আহ্বান করা হবে এবং একই স্তরের পদে শূন্যতা থাকলে বদলি সম্পন্ন করা হবে। আবেদনকারীরা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন, তবে সেখানে শূন্যপদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করার সুযোগ থাকবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থলের ভিত্তিতেও বদলির আবেদন করা যাবে।

নতুন বিধান অনুযায়ী, একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুজন শিক্ষক বদলির সুযোগ পাবেন এবং একই বিষয়ে একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা যাবে না। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। প্রথম বদলির জন্য চাকরিতে অন্তত দুই বছর পূর্ণ হতে হবে এবং পরবর্তী প্রতিটি বদলির ক্ষেত্রেও নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে। এমপিও সুবিধা বন্ধ থাকা, সাময়িক বরখাস্ত থাকা বা ফৌজদারি মামলায় অভিযুক্ত শিক্ষকেরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

একটি পদের বিপরীতে একাধিক আবেদন এলে নারী প্রার্থী, জ্যেষ্ঠতা, স্বামী-স্ত্রীর কর্মস্থল এবং দূরত্বের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। দূরত্ব নিরূপণে সংশ্লিষ্ট উপজেলা বা জেলার কেন্দ্র বিবেচনায় নেওয়া হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বদলির পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে হবে।

এ ছাড়া অসম্পূর্ণ বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল হবে এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে নীতিমালায় সতর্ক করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর