শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া সাময়িকভাবে পেছানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, এ বিষয়ে আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় ও প্রয়োজনীয় যোগাযোগ করা হবে। যদিও প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো বাধ্যতামূলক নয়। তবে কাজ আজ থেকেই শুরু হয়েছে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া সাময়িকভাবে পেছানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, এ বিষয়ে আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় ও প্রয়োজনীয় যোগাযোগ করা হবে। যদিও প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো বাধ্যতামূলক নয়। তবে কাজ আজ থেকেই শুরু হয়েছে।'

রপ্তানির ধীরগতির বিষয়ে তিনি জানান, বাংলাদেশের রপ্তানি এখনও খুবই কেন্দ্রীভূত। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে একটি পণ্য থেকে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরিকল্পনা করছে। নতুন বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগে আগ্রহী বেসরকারি উদ্যোক্তাদের যথাযথ সহায়তা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে হঠাৎ পরিবর্তনের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, 'দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের ভুল করার সুযোগ খুবই সীমিত। তাই গত কয়েক মাসে যে মন্থর পরিস্থিতি দেখা গেছে, সেখান থেকে দ্রুত বের হওয়ার জন্য সরকার কাজ শুরু করেছে।'

রোজার বাজার নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, 'পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করেছে। পাইপলাইনেও পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।'

সিন্ডিকেট ও পণ্য বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমি শুধু বক্তব্য দিতে চাই না, বরং কাজের মাধ্যমে ফল দেখাতে চাই।'

বিনিয়োগ নিয়ে তিনি বলেন, 'অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ আসে না। স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা হলে বিনিয়োগকারীরা তাদের পুঁজি ও শ্রমের বিপরীতে যুক্তিসংগত মুনাফা পাবেন। দেশে কর্মক্ষম জনগোষ্ঠী বড় এবং প্রতি বছর ২০ থেকে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। দুই থেকে তিন বছর ধরে বিনিয়োগ স্থবির থাকার কারণে অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি না কাটালে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি দেখা দিতে পারে।'

বাণিজ্যমন্ত্রী শেষ পর্যন্ত সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, 'ভুল হলে ধরিয়ে দেবেন। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর