শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

সরকারি সূত্রে জানানো হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী-প্রবাহ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ১৯৬০-এর দশক থেকেই উঠে আসছে। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অঙ্গীকার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর এটিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (১৩ মে) চলতি অর্থবছরের ১১তম একনেক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী-প্রবাহ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ১৯৬০-এর দশক থেকেই উঠে আসছে। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়।

বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অঙ্গীকার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর এটিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, 'সম্পূর্ণ সরকারি অর্থায়নে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন।'

তিনি আরও বলেন, 'পদ্মা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে।'

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেট ঘোষণার পরই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হতে পারে বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর