শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

একীভূত পাঁচ ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ আমানত এসব একীভূত ব্যাংকে বিনিয়োগ হিসেবে আটকে আছে। এ প্রেক্ষাপটে, ওই বিনিয়োগের বিপরীতে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আর্থিক সংকটে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের বিনিয়োগের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) রাখার বাধ্যবাধকতা সাময়িকভাবে তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদে আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। আর্থিক দুরবস্থার কারণে এসব ব্যাংককে একটি কাঠামোর আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ আমানত এসব একীভূত ব্যাংকে বিনিয়োগ হিসেবে আটকে আছে। এ প্রেক্ষাপটে, ওই বিনিয়োগের বিপরীতে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত এই পাঁচ ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ আটকে ছিল। এর মধ্যে একটি ইসলামী ব্যাংকের প্রায় ৮ হাজার ৪২৫ কোটি টাকা আটকে পড়ে। আংশিক অর্থ ফেরত এলেও এখনও প্রায় ৮ হাজার ২৭৯ কোটি টাকা অনিষ্পন্ন রয়েছে।

শুরুর দিকে ব্যাংক সুপারভিশন বিভাগ (বিএসডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) আটকে থাকা অর্থের বিপরীতে প্রভিশন রাখার নির্দেশনা দিয়েছিল। তবে পরবর্তীতে ব্যাংক রেজোল্যুশন বিভাগ (বিআরডি) জানায়, এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রভিশন বাধ্যতামূলক নয়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আটকে থাকা অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরাসরি অর্থ ফেরত পেতে পারে, অথবা দীর্ঘমেয়াদি আমানত (এফডিআর) কিংবা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য সমন্বয় করা হতে পারে। ফলে পুরো অর্থ হারানোর ঝুঁকি আপাতত নেই।

তবে খাতসংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে আটকে থাকা অর্থ পুরোপুরি আদায় এখনো বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর