শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এখনও ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান সৌদি আরবের

সৌদি আরব যুক্তরাষ্ট্রকে চলমান ইরানবিরোধী সামরিক অভিযান আরও তীব্র করার আহ্বান জানিয়েছে। দেশটি এখনও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কি না, তা গুরুত্বসহকারে বিবেচনা করছে। সৌদি গোয়েন্দা সূত্র জানায়, দেশের ডি ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযান সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন-ইসরায়েলি অভিযানকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আনার ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সৌদি আরব যুক্তরাষ্ট্রকে চলমান ইরানবিরোধী সামরিক অভিযান আরও তীব্র করার আহ্বান জানিয়েছে। দেশটি এখনও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কি না, তা গুরুত্বসহকারে বিবেচনা করছে।

সৌদি গোয়েন্দা সূত্র জানায়, দেশের ডি ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযান সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন-ইসরায়েলি অভিযানকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আনার ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রিয়াদ কেবল অভিযানের তীব্রতা বাড়ানোর পক্ষেই নয়, প্রয়োজনে সরাসরি অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। তবে চার সপ্তাহের যুদ্ধে এখন পর্যন্ত সৌদি আরবের সরাসরি সামরিক অংশগ্রহণের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের নেতৃত্বে চলা শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে সৌদি আরব সরাসরি যুদ্ধে নেমে যেতে পারে।

সৌদি ভূ-রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলহামেদ বলেন, “সৌদি আরব আবেগতাড়িত সিদ্ধান্ত নিচ্ছে না, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি ইরান সমঝোতার শর্ত অগ্রাহ্য করে হামলা অব্যাহত রাখে, আমরা চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হব।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে তেহরানের পাল্টা আঘাতের অংশ হিসেবে সৌদি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে লোহিত সাগর উপকূলে ইয়ানবুতে একটি তেল শোধনাগারে হামলার মাধ্যমে ইরান সৌদি আরবের বিকল্প অর্থনৈতিক করিডোরকেও হুমকির মুখে ফেলে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি ইরানের পক্ষে যুক্ত হয়, তবে সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে সুন্নি ও শিয়া বিশ্বের নেতৃত্ব নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান।

সৌদি প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিশাম আলঘান্নাম বলেন, “সৌদি আরব এখনও সতর্ক নিরপেক্ষতা বজায় রাখছে। তবে হুথিরা বড় ধরনের হামলা করলে রিয়াদ রক্ষণাত্মক জোটের সমর্থনে সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে।”

কূটনৈতিক বিশ্লেষক এলি গেরানমায়েহ মনে করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প প্রশাসন ও পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলাফল এখন সংকটের মুখে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের সামনে কঠিন দোটানা; তারা আমেরিকার নিরাপত্তা বলয় ত্যাগ করতে পারছে না, তেমনি লোহিত সাগরের পাইপলাইন রক্ষা করতে গিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিও এড়াতে পারছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর