শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি'- মিরাজের রান আউট বিতর্কে লিটন

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা একটি বিতর্কিত রান আউটকে ঘিরে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রিকেট অঙ্গনে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানের শট সোজা ফিরে আসে বোলারের দিকে। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা একটি বিতর্কিত রান আউটকে ঘিরে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রিকেট অঙ্গনে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানের শট সোজা ফিরে আসে বোলারের দিকে। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন।

সে সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি তুলে মিরাজের হাতে দিতে এগিয়ে গেলে, তার আগেই মিরাজ বল কুড়িয়ে স্টাম্পে আঘাত করেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে আউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সালমান আগা। আউট হওয়ার পর তিনি মাঠেই হেলমেট ছুড়ে মারেন এবং সাজঘরে ফেরার পথেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, 'প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে যদি আউট থাকে, তাহলে আমার মনে হয় না এতে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে এটা আউটই মনে হয়েছে।'

অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আগা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, 'আমার মনে হয় খেলায় স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে তা নিয়মের মধ্যেই আছে। সে যদি এটাকে সঠিক মনে করে, তাহলে সেটাই তার জন্য সঠিক। তবে আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে বলব—আমি হলে অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই বেছে নিতাম। আমরা আগে এমন কিছু করিনি, ভবিষ্যতেও করব না।'

মিরাজের এই রান আউটকে ঘিরে দুই দলের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের মধ্যেও তর্ক-বিতর্ক চলছে। কেউ এটিকে নিয়মসিদ্ধ বলে সমর্থন করছেন, আবার কেউ এটিকে স্পোর্টসম্যানশিপের প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর