শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ আনার জন্য মানুষ জীবন দেয়নি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের ক্ষমতার কাঠামো বদলানোর লক্ষ্যেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে আয়োজিত এক গণমিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 'টানা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনার জায়গায় আরেক হাসিনা, এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ আনার জন্য মানুষ জীবন দেয়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের ক্ষমতার কাঠামো বদলানোর লক্ষ্যেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে আয়োজিত এক গণমিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'টানা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনার জায়গায় আরেক হাসিনা, এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ আনার জন্য মানুষ জীবন দেয়নি। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে এখনই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।'

তিনি আরও বলেন, 'এবারের জাতীয় নির্বাচন কেবল সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র পরিচালনার ক্ষমতার কাঠামো সংস্কার এবং দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ।'

গণমিছিলে ঢাকা-১১ আসনের স্থানীয় বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, 'এলাকাটিতে দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানাবিধ নাগরিক সমস্যা বিদ্যমান। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর