শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারসহ বিভিন্ন শহরের সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি, গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। একই সঙ্গে তারা বর্তমান সরকারের প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারসহ বিভিন্ন শহরের সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন।

বিক্ষোভকারীদের প্রধান দাবি, গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। একই সঙ্গে তারা বর্তমান সরকারের প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের মূল সমাবেশে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত তদন্ত কমিটির পরিবর্তে বিচারিক তদন্তের দাবি জানান।

নিহত জিম্মি রান গভিলির নিজ শহর মেইতারেও অনুষ্ঠিত হয় বিশেষ সমাবেশ। সেখানে গভিলির বাবা ইতজিক ও মা ত্যালিক এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেন।

জিম্মি মুক্তির প্রথম ধাপ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই গাজা পুনর্গঠনের উদ্যোগ এবং তথাকথিত ‘বোর্ড অব পিস’ গঠনের তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

রানের বাবা-মা প্রশ্ন তুলে বলেন, 'হামাস যখন এখনও আমাদের সন্তানের মরদেহ ফিরিয়ে দিতে অস্বীকার করছে, তখন কোন ভিত্তিতে শান্তি ও পুনর্গঠনের কথা বলা হচ্ছে। হামাসকে চুক্তি মানতে বাধ্য না করে গাজা পুনর্গঠন শুরু করা ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলবে।'

তেল আবিবের প্রধান সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারকে ‘দুর্নীতিবাজ ও মেসিয়ানিক’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও আইডিএফ প্রধান মোশে ইয়ালন।

তিনি বলেন, 'ইসরায়েল কোনো বাহ্যিক অস্তিত্ব সংকটে নেই; বরং একটি গভীর অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের চরমপন্থী মন্ত্রীরা ইরানের শাসকদের মতোই প্রতিবাদ দমনের মানসিকতা পোষণ করছেন।'

এদিকে, মেইতারের সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। সেখানে রান গভিলির স্কুল ও সেনাবাহিনীর বন্ধুরা ছাড়াও মুক্তিপ্রাপ্ত কয়েকজন জিম্মি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জিম্মি দশা থেকে ফিরে আসা রুমি গোনেনের মা মেইরাভ লেশেম গোনেন আবেগঘন কণ্ঠে বলেন, '৭ অক্টোবরের হামলার সময় রান ও অন্যান্য রক্ষীরা তার মেয়েকে বাঁচাতে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন।'

বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, শেষ জিম্মি ফিরে না আসা পর্যন্ত এবং সরকারের ব্যর্থতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর