শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এবার ভোটকেন্দ্র পাহারা দিবে জুলাইযোদ্ধারা: হাসনাত আবদুল্লাহ

আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 'এ কাজে রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই; জুলাই আন্দোলনে রাজপথে নামা কর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
 
হাসনাত আব্দুল্লাহ বলেন, 'এ কাজে রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই; জুলাই আন্দোলনে রাজপথে নামা কর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।'
 
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছেন। তারাই এবার ভোট চুরি ঠেকাবেন। এই দেশে ভোট চুরির রাজনীতি শেখ হাসিনার পালানোর পরই শেষ হয়ে গেছে। যারা আবারও সেই চেষ্টা করবে, তাদের একই পরিণতি ভোগ করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘অনেকে এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাইকে বলছি—ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’
 
উঠান বৈঠকে সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেনসহ স্থানীয় নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর