শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমান নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণের চিত্র এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এনসিপি সূত্রে জানা যায়, দুপুর ২টার জরুরি সংবাদ সম্মেলনের পাশাপাশি নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার আরও দু’দফা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় একই স্থানে নিয়মিত ব্রিফিং করার পরিকল্পনা রয়েছে।

সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, সমর্থকদের ওপর হামলা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করছে দলটি। বিশেষ করে ঢাকা-৮ ও রংপুর-৪ আসনে পরিস্থিতি নিয়ে আগে থেকেই শঙ্কা প্রকাশ করেছিল এনসিপি।

এসব বিষয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

ইয়াসির আরাফাত বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা ও মাঠপর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও দলটি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক শক্তি হিসেবে এটি এনসিপির প্রথম নির্বাচনী পরীক্ষা। নির্বাচনী অভিজ্ঞতা ও জনমতের প্রতিফলন সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর