শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দুই দশক পর জবিতে ঐতিহাসিক জকসু নির্বাচন আজ

প্রতিষ্ঠার দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। জবি শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। জকসু নির্বাচনে এবার ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন, আর হল সংসদে ভোটার ১ হাজার ২৪৭ জন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। জবি শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত দিন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জকসু নির্বাচনে এবার ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন, আর হল সংসদে ভোটার ১ হাজার ২৪৭ জন।

নির্বাচন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং সব দপ্তর খোলা থাকবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৭ সালে জগন্নাথ কলেজ থাকাকালীন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর এবারই প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর