শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‘ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট’: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে হামের বিস্তার ও টিকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।” তিনি প্যানিক ছড়ানো না রেখে তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সংসদে হামের মৃত্যু ও টিকার ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, তার বক্তব্য কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা ছিল।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদে হামের বিস্তার ও টিকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।” তিনি প্যানিক ছড়ানো না রেখে তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সংসদে হামের মৃত্যু ও টিকার ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, তার বক্তব্য কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা ছিল।

তিনি বলেন, 'আমি তো ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে না।” সংসদে জনস্বাস্থ্য নিয়ে আলোচনা করা যদি ভয়ের কারণ হয়, তাহলে সংসদ কীভাবে চলবে?'

রুমিন ফারহানা আরও বলেন, 'এই মৃত্যুগুলোকে শুধু পরিসংখ্যান হিসেবে দেখলে হবে না। প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি শিশুর জীবন, একটি মায়ের কান্না, একটি পরিবারের ধ্বংস। সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো ভার পৃথিবীতে আর কিছু নেই।'

তিনি দাবি করেন, গত ২০ দিনে ৯৮ জন শিশুর সন্দেহজনকভাবে হামে মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু ১৬ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে মৃত্যুর সংখ্যা ৬১।

পাশাপাশি তিনি জানান, দেশে ১০ ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, ওপিভি, পিসিভি, এমআর ও টিডি টিকার মজুদ শূন্যে নেমে এসেছে। আইপিভি ও টিসিভি টিকার মজুদ জুন পর্যন্ত থাকলেও এরপর কী হবে, সে বিষয়ে সরকারের ব্যাখ্যা চান তিনি।

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তিনি সংসদ সদস্যের বক্তব্যের প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন এবং তাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না।

মন্ত্রী বলেন, 'আমি একজন এজেড মানুষ। লুকিং ভেরি ইয়াং, বাট এজেড। ডোন্ড গেট নার্ভাস, আই এম ফিট।'

তিনি নিজেও ঝুঁকি থাকা সত্ত্বেও মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে হামের ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং একটি শিশুর মৃত্যুর পর কেঁদেছেন।

মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত। তার নিজের সন্তানও একসময় হামে আক্রান্ত হওয়ায় তিনি বিষয়টির বাস্তবতা ভালোভাবেই বুঝেন।

তিনি ক্রসচেক করে তথ্য যাচাই করার আহ্বান জানিয়ে বলেন, 'মানুষকে ভয় দেখানো নয়, সাহস দেওয়া আমাদের দায়িত্ব।'

টিকার সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার শূন্য অবস্থা থেকে পুনর্গঠন করছে। ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্বব্যাংকও সরকারের সঙ্গে সহযোগিতা করছে। 

ন্ত্রী বলেন, 'মানুষকে আতঙ্কিত না করে সচেতন করা সরকারের লক্ষ্য, এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর