শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছি: রুমিন ফারহানা

বিএনপির শীর্ষ নেতাদের তুলনায় নিজের বেশি জনপ্রিয়তাই দল থেকে বহিষ্কারের অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। টকশোতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতা ও কারাবরণের কারণে রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার পর থেকেই তার প্রতি দলের ভেতরে কিছু নেতার বিরূপ মনোভাব তৈরি হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপির শীর্ষ নেতাদের তুলনায় নিজের বেশি জনপ্রিয়তাই দল থেকে বহিষ্কারের অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

টকশোতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতা ও কারাবরণের কারণে রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার পর থেকেই তার প্রতি দলের ভেতরে কিছু নেতার বিরূপ মনোভাব তৈরি হয়।

তার ভাষায়, যাঁরা তার ওপর নাখোশ ছিলেন, তাঁরা তাকে হিংসা করতেন। পদধারী বড় নেতাদের চেয়ে নিজের জনপ্রিয়তা বেশি হওয়ায় তিনি টার্গেটে পরিণত হন বলেও উল্লেখ করেন তিনি।

বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে স্বস্তিতে আছেন জানিয়ে রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে সমর্থন করার যে চাপ ছিল, তা থেকে মুক্তি পেয়েছেন। নির্বাচনের সময় টকশোতে বারবার কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া এবং সেই চাপ বহন করা সহজ ছিল না বলেও তিনি জানান।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দলের ভেতরের একটি অংশও তাকে বিভিন্নভাবে হেনস্তা করেছে। অনলাইনে কিছু ব্যক্তি বড় নেতাদের খুশি করতে তাকে তাচ্ছিল্য ও অপমান করত বলে দাবি করেন তিনি। তার মতে, আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি বিএনপির ভেতরের কিছু অনলাইন গ্রুপ থেকেও আক্রমণের শিকার হয়েছেন।

শেষে তিনি বলেন, দল ছাড়ার পর সেই চাপ ও হয়রানি থেকে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিনে দলের স্থায়ী কমিটির বৈঠকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর