শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হামলার চেষ্টা এবং বিক্ষোভের ঘটনায় ঢাকা পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে। কূটনৈতিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটার কারণ এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কূটনৈতিক এলাকায় এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল, তা বড় প্রশ্ন। হাইকমিশনারের বাসভবনে হামলার এই চেষ্টা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হামলার চেষ্টা এবং বিক্ষোভের ঘটনায় ঢাকা পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে। কূটনৈতিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটার কারণ এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কূটনৈতিক এলাকায় এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল, তা বড় প্রশ্ন। হাইকমিশনারের বাসভবনে হামলার এই চেষ্টা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।'

তিনি প্রয়োজন হলে ভারতে বাংলাদেশের মিশন ছোট করার কথাও ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে।

ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শনিবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবিও তোলেন। তবে, হাইকমিশনের নিরাপত্তা ভাঙা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, 'স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। দৃশ্যমান প্রমাণও জনসমক্ষে রয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রতি নিবিড় নজর রাখছে এবং দেশটির কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া, ময়মনসিংহে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শনিবার রাত ৯টার দিকে একদল উগ্র হিন্দু বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে মূল ফটকের সামনে উপস্থিত হন। তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি প্রদান করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর