শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধর্মঘট প্রত্যাহার করলো এলপি গ্যাস ব‍্যবসায়ীরা

সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মো. সেলিম খান। বৈঠকে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মো. সেলিম খান।

বৈঠকে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।

বৈঠক শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, চলমান অভিযানের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে এবং বিতরণ ও খুচরা পর্যায়ে চার্জ বৃদ্ধির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, 'এলপিজি অপারেটররা জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।'

তবে ব্যবসায়ী নেতা মো. সেলিম খান বলেন, 'অপারেটরদের কাছ থেকে একটি এলপিজি সিলিন্ডার কিনতেই আমাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। এ কারণে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয়।'

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, 'জানুয়ারি মাসের জন্য নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে বিক্রির কোনো যৌক্তিকতা আমি দেখছি না।'

এর আগে, দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এর প্রভাবে ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ কয়েকটি জেলায় সাময়িকভাবে বিক্রি বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলায় এলপিজি সরবরাহ অব্যাহত ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর