শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তারেক রহমানের

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো সম্ভব। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো সম্ভব।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি।

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, 'যে অধিকার ফিরিয়ে আনতে আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠাই তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন। এজন্য জুলাই সনদকে সম্মান জানাতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে যেমন সিল দেবেন, তেমনি দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ও ‘না’র মধ্যে ‘হ্যাঁ’র পক্ষেই রায় দেবেন।'

তিনি আরও বলেন, '৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, তা ধরে রাখতে হবে।'

নিশিরাত ও ডামি নির্বাচনের সময় শেষ হয়েছে উল্লেখ করে জনগণকে ভোটাধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, 'রংপুরকে অনেকেই পিছিয়ে পড়া অঞ্চল ভাবলেও এটি অত্যন্ত সম্ভাবনাময়। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং কর্মসংস্থান বাড়াতে স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়া হবে।'

কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, 'বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, কৃষি কার্ড প্রদান করা হবে এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।'

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?'

জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর