ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল আলম শিমুল একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর আটকের খবর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুল মনোনয়নপত্র জমা দিলেও গত ৩ জানুয়ারি যাচাই–বাছাইয়ে তাঁর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান। এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।