শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঢাকার ১২টা বাজিয়ে গেছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

মো. আবদুস সালাম বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে রাজধানী ঢাকাকে অনেক পিছিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলা ব্যক্তিরাই বাস্তবে কোনো উন্নয়ন করতে পারেননি, বরং ঢাকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মো. আবদুস সালাম বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে রাজধানী ঢাকাকে অনেক পিছিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলা ব্যক্তিরাই বাস্তবে কোনো উন্নয়ন করতে পারেননি, বরং ঢাকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

আবদুস সালাম বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা এবং কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে যানজট, হকার সমস্যা, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু বক্তব্য দিয়ে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাস্তবে কাজ করা কঠিন হলেও সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বায়ুদূষণ ও শব্দদূষণের জন্য শুধু সিটি করপোরেশনকে দায়ী না করে নাগরিকদের সচেতনতার অভাবকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, সবাই দায়িত্বশীল আচরণ করলে অনেক সমস্যাই কমে আসবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৫ দিনের বিশেষ জরিপ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা ঝুঁকি রয়েছে, তা শনাক্ত করা হচ্ছে। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পানিভর্তি পাত্রে মশার লার্ভা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুস সালাম বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইন ভূগর্ভস্থ করার কাজ চলছে।

ঢাকার খাল ও জলপথ ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ায় নিউমার্কেটসহ নিচু এলাকায় দ্রুত পানি জমে যাচ্ছে। শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার সঙ্গে পর্যাপ্ত আউটলেট না থাকাও এ সংকটের অন্যতম কারণ বলে জানান তিনি।

অপরিকল্পিত নগরায়ণের সমালোচনা করে তিনি বলেন, পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। এতে যানজট ও হকার সমস্যা আরও বেড়েছে। পাশাপাশি নদী, খাল ও রেলপথ দখলের কারণে পরিবেশ ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন ঈদকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করবে সিটি করপোরেশন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় তিনি আরও বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে জনগণ ও সিটি করপোরেশন—উভয়ের সম্মিলিত দায়িত্ব রয়েছে। ডাস্টবিন ও সড়কবাতি চুরি ঠেকাতে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সঞ্চালনা করেন সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভায় পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর