শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি, সিইসিকে লিখিত আবেদন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগপত্রে পাটওয়ারী দাবি করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সমর্থকরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল ঘোষণা বিলম্বিত করাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগপত্রে পাটওয়ারী দাবি করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সমর্থকরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল ঘোষণা বিলম্বিত করাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

পাটওয়ারী অভিযোগ করেন, বেশ কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনায় যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসব অনিয়মে সরাসরি জড়িত ছিলেন। রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত রেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি, ধানের শীষের পক্ষে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোট বাদ দিয়ে পুনরায় ফলাফল প্রকাশের অনুরোধ করেন তিনি। পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান স্থগিত রাখারও দাবি জানান এনসিপির এই প্রার্থী।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফল অনুযায়ী ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর