শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চাই: জামায়াত আমির

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শফিকুর রহমান বলেন, 'আমরা এমন একটি দেশ চাই, যেখানে পারিবারিক পরিচয় বা সংযোগে কাউকে দেশের পরিচালনার আসনে বসতে হবে না। রাষ্ট্র হবে সবার জন্য, সরকার হবে জনগণের।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শফিকুর রহমান বলেন, 'আমরা এমন একটি দেশ চাই, যেখানে পারিবারিক পরিচয় বা সংযোগে কাউকে দেশের পরিচালনার আসনে বসতে হবে না। রাষ্ট্র হবে সবার জন্য, সরকার হবে জনগণের।'

তিনি আরও বলেন, 'দেশে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। ক্ষমতাশালীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকবে। এ ধরনের সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা। তাই দেশের ভবিষ্যৎ এই সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই।'

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'জনগণ চায় নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচার। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল, তবে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গণভোটে হ্যাঁ ভোট দিলে এই সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে।'

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
 
তিনি বলেন, 'তরুণরা নতুন দেশ দেখতে চায়, জনগণ পরিবর্তন চায়। কিন্তু কিছু মহল এই পরিবর্তনের বিরোধীতা করছে।'

জুলাইয়ের মতো রক্তক্ষয়ী ইতিহাস পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা চাই না জনগণকে বারবার তার অধিকার আদায়ে রাস্তায় নামতে হোক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর