শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দেশে মজুত রয়েছে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেল, সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি রেশনিং ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি রেশনিং ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা জোরদার করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। এই মজুত দিয়ে ডিজেল প্রায় ১৪ দিন, অকটেন ২৮ দিন এবং পেট্রোল ১৫ দিন পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। এ ছাড়া ফার্নেস অয়েল দিয়ে প্রায় ৯৩ দিন এবং জেট ফুয়েল দিয়ে প্রায় ৫৫ দিন চাহিদা পূরণ করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে জ্বালানি নিতে দীর্ঘ লাইনের দৃশ্য দেখা যাচ্ছে। ভবিষ্যতে তেলের ঘাটতি হতে পারে—এমন আশঙ্কায় অনেকেই আগেভাগেই গাড়ির ট্যাংক পূর্ণ করে রাখছেন। এই পরিস্থিতিকে আপাতত ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটা হিসেবেই দেখছেন বিপিসির কর্মকর্তারা।

বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সাতটি জাহাজের আমদানির জন্য এলসি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, 'দেশে পেট্রোল ও অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়, তাই এ দুটি জ্বালানির সরবরাহ নিয়ে আপাতত উদ্বেগের কারণ নেই। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আগামী মাসে পরিস্থিতি আরও জটিল হতে পারে।'

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার কিছু তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব পেট্রোল পাম্পে জ্বালানি বরাদ্দ ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষি খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি ছাড়া দেশের অন্যান্য সার কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মজুতদারি ও চোরাচালান ঠেকাতে মাঠে নামানো হয়েছে বিশেষ ভিজিল্যান্স টিম। একই সঙ্গে পাম্প মালিকদের খোলা ড্রাম বা কনটেইনারে জ্বালানি বিক্রি না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

এদিকে জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীকে অপ্রয়োজনীয় যাতায়াত কমানো এবং ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে সরকার। উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছেন। সেখানে ৫০ শতাংশ বাতি বন্ধ রাখা হয়েছে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে অবিলম্বে জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গ্যাসের অপচয় রোধ এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বৈশ্বিক এই অস্থির পরিস্থিতিতে সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব না হলে আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর