মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহেদ বলেন, 'জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।'
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 'সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়। তবে ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে হবে।'
দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'কিছু ঝুঁকি থাকলেও তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি পুরোপুরি অস্বীকার করাও বাস্তবসম্মত নয়।'
এ ছাড়া সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।