শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দেশ ছেড়ে পালালেন বেবিচক পরিচালক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে ‘দেশ ছেড়ে পালানোর’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। বেবিচকের পক্ষ থেকে তাকে ‘পলাতক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, আবু সাঈদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। চলতি বছরের জুলাই মাসে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের উদ্দেশ্যে তিনি বেবিচকে আবেদন করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে ‘দেশ ছেড়ে পালানোর’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। বেবিচকের পক্ষ থেকে তাকে ‘পলাতক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
 
বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, আবু সাঈদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। চলতি বছরের জুলাই মাসে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের উদ্দেশ্যে তিনি বেবিচকে আবেদন করেন। গত ২৭ জুলাই তার আবেদন প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন।
 
সূত্র জানায়, ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১০ দিনের ছুটি নেন তিনি। ছুটি শেষে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই আর কর্মস্থলে যোগ দেননি। এরপর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসন থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
 
বেবিচকের প্রশাসন বিভাগ জানায়, দফায় দফায় নোটিশ তার দাপ্তরিক ও ব্যক্তিগত ই-মেইল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ঠিকানায় পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিও ফেরত আসে।
 
কোনো অনুমতি ছাড়াই টানা ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকায় বেবিচকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী তার অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
 
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর