শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চুলের স্পর্শেই বাতিল ক্রোয়েশিয়ার গোল

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়েও গোলের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োশকো গাভার্দিওলের করা গোলটি ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়েও গোলের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োশকো গাভার্দিওলের করা গোলটি ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া।

গোল বাতিলের পর প্রশ্ন ওঠে, সিদ্ধান্তটি সঠিক ছিল কি না। বিশ্লেষণে উঠে আসে, গাভার্দিওলের আগে মারিও পাসালিচ বল পেয়েছিলেন অফসাইড অবস্থানে। তবে ক্রোয়েশিয়ার দাবি ছিল, এর আগে ইগর মাতানোভিচ বল স্পর্শ করেননি এবং বাঁ দিক থেকে ক্রস আসার সময় পাসালিচ অনসাইডেই ছিলেন।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর ব্যাখ্যা অনুযায়ী, ভিএআর এমন প্রযুক্তি ব্যবহার করেছে, যা বলে কোনো খেলোয়াড়ের অতি সামান্য স্পর্শও শনাক্ত করতে সক্ষম। মাতানোভিচ বলের খুব কাছ দিয়ে যাওয়ার সময় বলের সেন্সর সেই স্পর্শ শনাক্ত করে। এর ফলে বলটি মাতানোভিচের স্পর্শে এসেছে বলে গণ্য হয় এবং পরবর্তী মুহূর্তে পাসালিচ অফসাইড অবস্থানে পড়ে যান। সে কারণেই গাভার্দিওলের গোল বাতিল করা হয়।

ব্রাজিলের সাবেক রেফারি ও রেফারিং বিশ্লেষক পাওলো সিজার অলিভিয়েরা বলেন, খালি চোখে মাতানোভিচের স্পর্শ বোঝা সম্ভব ছিল না। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বলে সেই স্পর্শ ধরা পড়েছে। তাঁর মতে, মাতানোভিচের মাথায় লেগে বলের গতিপথ সামান্য বদলে যায় এবং সেই মুহূর্তেই পাসালিচ অফসাইড হয়ে পড়েন। তাই গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সঠিক ছিল।

মাতানোভিচও পরে স্বীকার করেন, তাঁর মনে হয়েছে বলটি হয়তো তাঁর চুলে খুব হালকাভাবে স্পর্শ করেছিল। তিনি জানান, বিষয়টি নিশ্চিত হতে রেফারির সঙ্গে কথা বললে রেফারি জানান, বলের ভেতরে থাকা চিপে সেই স্পর্শ শনাক্ত হয়েছে।

তবে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ ভিএআরের সমালোচনা করেন। তাঁর মতে, প্রযুক্তি অনেক ক্ষেত্রে সহায়ক হলেও এটি ফুটবলের স্বতঃস্ফূর্ত আবেগ ও মুহূর্তের আনন্দকে নষ্ট করে দেয়।

অন্যদিকে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, বলের ভেতরে থাকা চিপ স্পষ্টভাবে দেখিয়েছে যে মাতানোভিচ বল স্পর্শ করেছিলেন। তাই ওই মুহূর্তে পাসালিচ অফসাইডে ছিলেন এবং ভিএআরের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সুযোগ নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর