শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন

চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত মানুষের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা ও দুর্গত মানুষের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে এই টিম। দ্রুত ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে তারা।

এনসিপি জানিয়েছে, দুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ টিম গঠন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, টিমে ১৭ জন সদস্য রাখা হয়েছে। তারা মাঠপর্যায়ে বন্যাকবলিত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করবেন।

এনসিপির গঠিত এই টিমের সদস্যরা হলেন- জাওয়াদুল করিম, জোবাইফুল হাসান আরিফ, এ. এস. এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, মীর শোয়াইব, আরিফ মঈনুদ্দীন, মোহাম্মদ সিফাত হোসাইন, সাজ্জাদ উদ্দিন, মিশকাত হোসেন, আকাশ নূর, আনোয়ারুল হক, আব্দুল করিম, আলী নেওয়াজ ইমন, রকিবুল হাসান, মোহাম্মদ আজাদ ও আবদুর রহমান।

দুর্গতদের সহায়তার জন্য কয়েকটি যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে দলটি। এসব নম্বরে যোগাযোগ করে বন্যা পরিস্থিতি ও জরুরি সহায়তার বিষয়ে জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর