জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হৃদয়কে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ৯ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর এনসিপির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সংগঠনের দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে এবং দলে নতুন গতি আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত মোহাম্মদ রিদুয়ান হৃদয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালন চালিয়ে যাবেন। বর্তমানে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চট্টগ্রাম মহানগর এনসিপির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।