শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চীনের ইলেকট্রিক গাড়ি বিওয়াইডির কারখানায় ভয়াবহ আগুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে দ্রুত দমকল ও পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কারখানার একটি বহুতল ভবনের পার্কিং গ্যারেজে প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির শেনজেন প্রদেশের পিংশান জেলায় এই আগুন লাগে। দ্রুত দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে দ্রুত দমকল ও পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কারখানার একটি বহুতল ভবনের পার্কিং গ্যারেজে প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় প্রশাসনের সহায়তায় মা লুয়ান এলাকায় অবস্থিত ‘ত্রিমাত্রিক’ পার্কিং স্থাপনার আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি মূলত পরীক্ষামূলক, যাচাইকরণ ও বাতিল বা অচল যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনশীল ইউনিট বা গ্রাহকের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।

বিওয়াইডি আরও জানায়, অগ্নিকাণ্ডে কোনো সক্রিয় অ্যাসেম্বলি লাইন বা ডেলিভারির জন্য প্রস্তুত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে কোম্পানির চলমান উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর