শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চীনে ঘুষ নেওয়ার দায়ে সাবেক নগর কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রায় তিন দশক ধরে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে চীনের সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রায় তিন দশক ধরে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে চীনের সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৬৯ বছর বয়সী ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মোট ২২০ কোটি ইউয়ান (প্রায় ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেন। এ ঘটনায় পূর্ব চীনের চাংঝৌ শহরের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের রায়ে বলা হয়, সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করে ইয়াং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের ব্যবস্থা করে দেন। এর বিনিময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন।

আদালত আরও উল্লেখ করেন, ইয়াংয়ের কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থে গুরুতর ক্ষতি করেছে। যদিও তদন্তে সহযোগিতা, দোষ স্বীকার এবং অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি, তবুও তার অপরাধের মাত্রা এতটাই গুরুতর ছিল যে লঘু শাস্তির সুযোগ প্রযোজ্য নয় বলে আদালত রায়ে উল্লেখ করেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই অভিযানের আওতায় সামরিক বাহিনী, আর্থিক খাত এবং সরকারি প্রশাসনের বহু উচ্চপদস্থ কর্মকর্তা বিচারের মুখোমুখি হয়েছেন।

চীনে আর্থিক দুর্নীতির মতো 'হোয়াইট-কলার' অপরাধে মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও, বিপুল অঙ্কের অর্থ জড়িত থাকলে আদালত কঠোর শাস্তি দিয়ে থাকে।

এর আগে, দেশটির রাষ্ট্রায়ত্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্ট-এর সাবেক চেয়ারম্যান লাই শিয়াওমিনকে ২০২১ সালে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া, ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকেও ব্যাপক অর্থ আত্মসাৎ ও ঘুষের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর