শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান (সাগর)কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর দল থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান (সাগর)কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর দল থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দির এলাকা থেকে সদর থানা–পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, মিজানুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়।

এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান মিজানুর রহমানের দলীয় পরিচয় নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, এটি চাঁদাবাজির ঘটনা নয়; ব্যবসায়িক লেনদেনজনিত টাকাপয়সা সংক্রান্ত বিরোধ থেকে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমানসহ চার-পাঁচজন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং নগদ হিসেবে ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জলেশ্বরীতলা কালীমন্দিরের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে এনসিপি মিজানুর রহমানকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। শনিবার রাত আটটার দিকে এ সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় দলের বগুড়া জেলা শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা এবং বিষয়টি সংগঠনকে অবগত না করে তথ্য গোপনের দায়ে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হয়েছে। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর