শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চাঁদা না দেওয়ায় ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলা

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে পার্কটিতে পিকনিক শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পার্কের বাইরের সড়কের পাশে রাখা তাদের গাড়িগুলো ছাড়ার মুহূর্তে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে।

বাসে থাকা সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে এবং এক পর্যায়ে রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়।

হামলায় সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মো. মহসিন এবং ক্র্যাবের স্টাফ লাল গুরুতর আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত লাগে।

হামলার শিকার সাংবাদিকরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির নেতৃত্বে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং গুলি করার হুমকি দেয়। তারা আরও উত্তেজিত হয়ে বাসে থাকা শিশু ও নারী সদস্যদের লক্ষ্য করে আগুন দেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনায় জড়িত দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর