শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্যাম্পাস

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা—মেধা, মেধা’ এবং ‘বিচার চাই, বিচার চাই; খুনি হাসিনার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা,আহত শিক্ষার্থী-স্টাফ

গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা,আহত শিক্ষার্থী-স্টাফ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পরিবহন বিভাগের এক কর্মী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার গঙ্গানগরের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
গভীর রাতে জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

গভীর রাতে জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের গভীর রাতে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে একই বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জন শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীরাও প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
খাবারের প্লেটে নারীর ছবির স্টিকার, তোলপাড় চবিতে

খাবারের প্লেটে নারীর ছবির স্টিকার, তোলপাড় চবিতে

হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসে মাছ প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার দেখতে পান। পরে লক্ষ্য করেন, তাতে এক নারীর নকশাকৃত ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের ব্যবস্থাপককে জানালে তিনি ধারণা দেন, রান্নার কাজে ব্যবহৃত মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে এসেছে। ঘটনার পর হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত দুঃখজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
পদোন্নতি বোর্ডের দাবিতে ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির কর্মকর্তারা

পদোন্নতি বোর্ডের দাবিতে ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির কর্মকর্তারা

দীর্ঘদিন ধরে পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ার প্রতিবাদে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ ঘোষণা এবং উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাস সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা। এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদন শুরু

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)’–এ এক সেমিস্টারের শিক্ষার্থী বিনিময় (স্টুডেন্ট এক্সচেঞ্জ) প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। বুধবার (১৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
নোবিপ্রবিতে উপাচার্যের নির্দেশের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

নোবিপ্রবিতে উপাচার্যের নির্দেশের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে একাডেমিক ভবন-১ থেকে বিবি খাদিজা হল পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ সাময়িকভাবে বন্ধ করে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক নির্মাণকাজে নিম্নমানের (সি-গ্রেড) ইট এবং ঘাস ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছিল। এর আগে ব্যবহৃত ইটের মান নিয়ে প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী সংশ্লিষ্ট ইটগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ইট সরিয়ে নিলেও বাকি অংশের ওপর পুনরায় কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
কুবিতে রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুবিতে রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে “স্পিক-আপ: বিল্ডিং ভয়েসেস, ইনস্পায়ারিং ইমপ্যাক্ট” শীর্ষক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
জাবিতে ফুটসাল ও বাস্কেটবল দলের দুই খেলোয়াড়সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ

জাবিতে ফুটসাল ও বাস্কেটবল দলের দুই খেলোয়াড়সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মঙ্গলবার বিকেলে প্রক্টর বরাবর দেওয়া আবেদনে সানি অভিযোগ করেন, সোমবার রাতে হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে তিনি মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচ দেখতে যান। সেখানে একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলায় খেলা সম্প্রচার শুরু হতে দেরি হয়। এ সময় দর্শকরা খেলা চালুর দাবি জানান। আবেদনে তিনি বলেন, রাত ১০টা ৫৮ মিনিটের দিকে খেলার পর্দা বন্ধ হয়ে গেলে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ মঞ্চ থেকে ঘোষণা দেন—মঞ্চ থেকে সবাই না নামলে খেলা চালু করা হবে না। এ সময় তিনিও খেলা চালুর আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
ইবির সমাজকল্যাণ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইবির সমাজকল্যাণ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনজন প্রার্থী আবেদন করেন। তবে আজ বুধবার নির্ধারিত নিয়োগ বোর্ডে মাত্র দুজন প্রার্থী উপস্থিত হন। ফলে নিয়োগ বোর্ডের শর্ত পূরণ না হওয়ায় বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ৩০ জুনের আগে নিয়োগ সম্পন্ন না হলে পদটি বাতিল হয়ে যেতে পারে বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬ 👁 ০
৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী

৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে এক হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬ 👁 ২
শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর