ক্যাম্পাস
অশ্লীল পোস্ট ও বিদ্বেষমূলক মন্তব্যে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ, অশ্লীল ও যৌন হয়রানিমূলক পোস্ট, ভিডিও, ফটোকার্ড এবং মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, ধারাবাহিক এ সাইবার হয়রানি নারী শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।
সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এক নারী শিক্ষার্থীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেল ৫টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের পাশাপাশি স্টিকারবিহীন গাড়ি ও মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধু স্টিকারযুক্ত বিশ্ববিদ্যালয়ের যানবাহন প্রবেশ করতে পারবে। প্রশাসন জানায়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যামাজনের সিনিয়র ম্যানেজার পদে পদোন্নতি নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর
বিশ্বখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সিনিয়র ম্যানেজার (লেভেল-৬) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মাহামুদুল ইসলাম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জাবিতে ছাত্রীদের গোপনে ছবি তুলতে গিয়ে মদসহ আটক যুবদল নেতা, স্বীকারোক্তির পর মুচলেকায় মুক্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক হওয়া এক যুবদল নেতা লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।
ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিথুন-রাফিজ
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কে. এম. আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।
কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে।
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা, চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি
অফিস আদেশে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে গঠিত বাস্তবায়ন কমিটির অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা পর্যালোচনার জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।
জাবি হলে কালেমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় ৪ শিক্ষার্থীকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। বৃহস্পতিবার (২ জুলাই) হলের ওয়ার্ডেন এবং তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন সংশ্লিষ্ট চার শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেন।
পাঁচ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি
দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ৬৮ সদস্যের এ আহ্বায়ক কমিটি বুধবার (৮ জুলাই) প্রকাশ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা-ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
NULL
মাভাবিপ্রবিতে ভর্তি প্রক্রিয়ায় নতুন যুগ, সব কার্যক্রম হবে অনলাইনে
এবার সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে এবং এর প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য তৈরি সফটওয়্যারটি প্রদর্শন করা হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।