শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ , দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিসরের ফুটবলাররা

সেনেগাল জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন দেশটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন মিশরের ফুটবলাররাটুর্নামেন্ট থেকে হৃদয়ভাঙা বিদায় নিলেও দেশের মানুষের কাছে মোহাম্মদ সালাহ, মোস্তফা জিকোসহ পুরো দল এখন জাতীয় বীর

রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিশ্বকাপ যাত্রা শেষ করে দেশে ফেরে মিশর দলতাদের স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমর্থকদের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি, যেখানে লেখা ছিল ‘ধন্যবাদ’। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসার জবাব দেন তারা।

মিশরের ফুটবল ইতিহাসে এবারই সবচেয়ে সফল বিশ্বকাপ অভিযান উপহার দিয়েছে দলটি। চারবারের চেষ্টায় প্রথমবার বিশ্বকাপে জয় পাওয়ার পাশাপাশি প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয় আফ্রিকার দলটি।

গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিশর। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় হোসাম হাসানের দলকে।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে হার মানে মিশর। তবু দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ায় দেশে ফিরেই বীরের সম্মান পান খেলোয়াড়রা।

সংবর্ধনায় সমর্থকদের হাতে দেখা যায় প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের জন্যও তাকে সম্মান জানান ভক্তরা।

এদিকে, দল দেশে ফেরার আগেই কোচ হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর হোসামের অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর