শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ভেন্যু বিতর্কে শেষ চেষ্টা বিসিবির, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি ইতোমধ্যে সংস্থাটির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিয়েছে। তবে আইসিসির সংবিধান অনুযায়ী, এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলেই জানা গেছে। আইসিসি ইতোমধ্যে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নিয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি ইতোমধ্যে সংস্থাটির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিয়েছে।

তবে আইসিসির সংবিধান অনুযায়ী, এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলেই জানা গেছে।

আইসিসি ইতোমধ্যে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নিয়েছে। ডিআরসির প্রধান হিসেবে আছেন ইংল্যান্ডের মাইকেল বেলফ।

বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'হ্যাঁ, বিসিবি ডিআরসিতে গেছে। তারা সব আইনি পথ ব্যবহার করতে চায়। ডিআরসি যদি বিপক্ষে রায় দেয়, তাহলে একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।'

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন,  নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারত সফর করবে না।

এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাকে।

আইসিসির সংবিধান ও ডিআরসির কার্যপরিধি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই। ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় বলা আছে, 'এই কমিটি আইসিসি বা আইসিসির অধীনে গঠিত কোনো সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে না।'

আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার সিদ্ধান্ত নেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা ‘কম থেকে মাঝারি’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত বিসিবির নয়, সরকারের।

আইসিসি বোর্ডের এক সূত্র জানায়, বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলা শোনার সুযোগ নেই। কারণ এটি সরাসরি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে নামিবিয়ায় থাকা আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের বদলি দল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

অন্য একটি সূত্র বলছে, আইসিসি বোর্ডের সদস্যরা আমিনুল ইসলাম বুলবুলের ওপর খুবই ক্ষুব্ধ। আইসিসিকে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসিফ নজরুল আইসিসির কাছে একেবারেই গ্রহণযোগ্য নন, তবে বুলবুলের উচিত ছিল আগে বোর্ডকে অবহিত করা।

ডিআরসি ব্রিটিশ আইন অনুসারে পরিচালিত হয়। ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও তারা খারিজ করেছিল। সে সময় ডিআরসি রায়ে উল্লেখ করে, সংশ্লিষ্ট নথিটি ছিল কেবল একটি ‘লেটার অব ইনটেন্ট’, বাধ্যতামূলক কোনো চুক্তি নয়।

ডিআরসি মূলত আইসিসি বোর্ড সিদ্ধান্ত গ্রহণে নিয়ম মেনেছে কি না, তা লক্ষ রাখে। এটি কোনো আপিল আদালত নয়। এই কমিটিতে মাইকেল বেলফ ছাড়াও রয়েছেন মাইক হেরন, বিচারপতি উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা ও স্যালি ক্লার্ক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর