শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মো. সরওয়ার বলেন, 'সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মো. সরওয়ার বলেন, 'সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।'

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ'। আগামীকাল দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএমপির পরিকল্পনা অনুযায়ী, মেলা প্রাঙ্গণে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে বিশেষ টিম। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ থেকে শুরু করে প্রতিটি স্তরে নিশ্ছিদ্র  নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দর্শনার্থীদের মেলায় প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের পাশাপাশি যেতে হবে ম্যানুয়েল চেকিংয়ের মধ্য দিয়ে। ধারালো অস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে মেলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া ডগ স্কোয়াড দিয়ে মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকা নিয়মিত তল্লাশি করা হবে এবং নারী ও শিশুদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বইয়ের বিষয়েও পুলিশের নজরদারি থাকবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, 'পুলিশের বিভিন্ন ইউনিট এই বিষয়টি নিবিড়ভাবে মনিটর করবে। এবারের মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। মেলায় হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য বিশেষ বক্সের ব্যবস্থা করা হয়েছে।'

এছাড়া, যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থার বিষয়ে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। তবে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটি সবসময় বন্ধ না রেখে প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে খোলা রাখা হবে। 

দর্শনার্থীদের সুবিধার্থে মহসিন হল মাঠ, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মেলার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর