শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিমান বাহিনীতে আসছে ইউরোফাইটার টাইফুন, ইতালির সঙ্গে চুক্তি

বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার উদ্দেশ্যে ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা প্রাথমিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার উদ্দেশ্যে ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা প্রাথমিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিমান বাহিনীর যাচাইকৃত ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে অংশ নেন।

বিমান বাহিনী জানায়, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হবে। এগুলো বিমান বাহিনীর ফ্রন্টলাইন বহরে অন্তর্ভুক্ত হবে এবং নতুন প্রজন্মের এসব বিমান বিভিন্ন ধরনের মিশনে ব্যবহারের উপযোগী।

দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বহুমুখী ক্ষমতাসম্পন্ন এই মাল্টিরোল যুদ্ধবিমান কেনা সেই উদ্যোগেরই অংশ।

এর আগে চলতি বছরের এপ্রিলে সরকার ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছিল, যার প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান। তখন চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চলছিল এবং প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছিল ২.২ বিলিয়ন ডলার।

ওয়ারপাওয়ারবাংলাদেশ ডট কমের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর